স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন (LLA)
Course Description
জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের সবার ওপর একইভাবে পড়ে না। কোথাও অতিরিক্ত বৃষ্টি ও আকস্মিক বন্যা, কোথাও পাহাড়ে মাটি ক্ষয় বা ধস, কোথাও হাওরের পানি ও মাছের পরিবর্তন, আবার কোথাও কৃষি, চা-বাগান বা জীবিকার ওপর নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান ব্যবহার করে আসছেন।
“স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন (LLA)” কোর্সে আমরা সহজভাবে জানব—জলবায়ু ঝুঁকি কীভাবে আমাদের প্রকৃতি, জীবন ও জীবিকার সঙ্গে সম্পর্কিত; স্থানীয় ও প্রজন্মগত জ্ঞান কী; নারীর দৈনন্দিন অভিজ্ঞতা থেকে কী ধরনের গুরুত্বপূর্ণ জ্ঞান তৈরি হয়; এবং প্রকৃতি কীভাবে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আমাদের সাহায্য করতে পারে।
কোর্সে প্রকৃতি নির্ভর সমাধান (Nature-based Solutions বা NbS) এবং স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন (Locally Led Adaptation বা LLA)-এর ধারণা স্থানীয় বাস্তবতা ও সহজ উদাহরণের মাধ্যমে তুলে ধরা হবে। বিশেষভাবে দেখা হবে—কেন একটি এলাকার অভিযোজনের সমাধান অন্য এলাকার জন্য একইভাবে কার্যকর নাও হতে পারে এবং কেন স্থানীয় মানুষের প্রয়োজন, অগ্রাধিকার, জ্ঞান ও সক্ষমতাকে অভিযোজনের সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এই কোর্স থেকে যা শিখবেন:
-
জলবায়ু পরিবর্তন ও স্থানীয় জলবায়ু ঝুঁকি সম্পর্কে ধারণা তৈরি করতে পারবেন।
-
প্রকৃতি, জীববৈচিত্র্য, মানুষ ও জীবিকার পারস্পরিক নির্ভরশীলতা বুঝতে পারবেন।
-
স্থানীয় ও প্রজন্মগত জ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন।
-
জলবায়ু অভিযোজনে নারীর জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্ব বুঝতে পারবেন।
-
প্রকৃতি নির্ভর সমাধান (NbS) কী এবং কীভাবে এটি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে পারে তা চিনতে পারবেন।
-
স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন (LLA)-এর মূল ধারণা বুঝতে পারবেন।
-
নিজের এলাকার অভিযোজন পরিকল্পনায় স্থানীয় মানুষের জ্ঞান, মতামত ও নেতৃত্বের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন।
কাদের জন্য এই কোর্স?
স্থানীয় জনগোষ্ঠী, নারী ও যুব, চা শ্রমিক, কৃষক, মৎস্যজীবী, স্থানীয় সংগঠন, CSO/CBO কর্মী, স্বেচ্ছাসেবক এবং জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি সংরক্ষণে আগ্রহী যে কেউ এই কোর্সটি করতে পারবেন।